বাগে জান্নাতের ইতিহাস
শুরু কথা....
২০১০ ঈসায়ী সনের কথা, যখন লছমনগঞ্জ জামে মাসজিদে ইমাম হিসাবে আমার নিয়োগ হয়। ইমাম হওয়ার সুবাদে সাধারণ মুসলমানদের সাথে খুবসহজে উঠা-বসা ও কথাবার্তা বলার সুযোগ হয়ে যায়, এতে পরিলক্ষিত হয় যে, সাধারণ মুসলমানদের মাঝে যারা নামায পড়ে তারা তুলনা মুলক একটু বেশি দ্বীনদার, দ্বীন মানে ও বোঝে, কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় হলো যারা নামায পড়ে তাদের বিরাট একটি অংশের সুরা-কিরাত সহিহ-শুদ্ধ হয় না, নামাযের তাসবীহ ও দুআ-দুরুদ সহিহ-শুদ্ধ হয় না। সহিহ-শুদ্ধ হয় না এটা আবার অনেকে উপলদ্ধিও করতে পারে না।