কওমী শাখায় ভর্তির নিয়মাবলী
নুরানী বিভাগে ভর্তি
পুরাতন ভর্তি
১. বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণের পর নিজেকে উপরের ক্লাসের উপযুক্ত মনে করলে/পরীক্ষায় নির্দৃষ্ট পরিমাণ নম্বর পেলে উপরের ক্লাসের জন্য আবেদন করবেন।
২. বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ না করলে উপরের ক্লাসের জন্য পরীক্ষা দিতে হবে।
৩. এনআইডি কার্ড/জন্মনিবন্ধন অনুযায়ী ভর্তি ফরম পূরণ করতে হবে।
৪. ভর্তি ফরমে বার্ষিক পরীক্ষার নম্বর ও উপস্থিতির রিপোর্ট উঠাতে হবে।
৫. বেতন দিয়ে থাকলে পূর্বের হিসাব ক্লিয়ার করতে/মওকুফ করাতে হবে।
৬. উপস্থিতি ও দুআ পাওয়ার ভিত্তিতে ভর্তি আইডি/দাখেলা প্রদান করা হবে।
ভর্তির তারিখ ও সময় ……….
১. এ শিক্ষাবর্ষের (২০২৬) ভর্তি ফরম ১৪ নভেম্বর শুক্রবার সন্ধার পর ছাড়া হবে।
২. ২০২৬ শিক্ষাবর্ষে খুসূসী বিভাগে ২৩ নভেম্বর রবিবার ভর্তি নেওয়া হবে।
৩. ২০২৬ শিক্ষাবর্ষে ফরযে আইন ২য় বর্ষে ২৪ নভেম্বর সোমবার ভর্তি নেওয়া হবে।
৪. ২০২৬ শিক্ষাবর্ষে ফরযে আইন ১ম বর্ষে ২৫ নভেম্বর মঙ্গলবার ভর্তি নেওয়া হবে।
৫. নির্দৃষ্ট তারিখে প্রতিদিন মাগরিবের পর থেকে রাত ১১ টা পর্যন্ত ভর্তি চলবে।
ভর্তি সংক্রান্ত ব্যয় ……….
১. ভর্তি ফরম ১০০/- টাকা।
২. ভর্তি ফি ১০০০/- টাকা (নির্দৃষ্ট তারিখের মধ্যে)।
নতুন ভর্তি
১. বয়স সর্বনিম্ন ১৫ হতে হবে এবং কর্মজীবি হতে হবে।
২. সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই, মৃত্যু পর্যন্ত, তবে ছাত্র থাকালীন কোনো শিক্ষার্থী ইন্তেকাল করলে স্থায়ীভাবে ঈসালে সাওয়াবের ব্যবস্থা থাকবে।
৩. এনআইডি কার্ড/জন্মনিবন্ধন অনুযায়ী ভর্তি ফরম পূরণ করতে হবে।
৪. উপরের ক্লাসে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিয়ে উত্তির্ণ হতে হবে।
৫. ভর্তির সময় শিক্ষার্থীকে মাদরাসার অফিসে উপস্থিত থাকতে হবে।
৬. উপস্থিতদের মাঝে সিরায়াল অনুযায়ী ভর্তি আইডি/দাখেলা প্রদান করা হবে।
ভর্তির তারিখ ও সময় ……….
১. প্রতি বছর বার্ষিক মাহফিলের আগে-পরে একবারই ভর্তি নেওয়া হয়।
২. এছাড়া বছরের মাঝখানে কোনো ভর্তি নেওয়া হয় না।
৩. এ শিক্ষাবর্ষের (২০২৬) ভর্তি ফরম ১৪ নভেম্বর শুক্রবার সন্ধার পর ছাড়া হবে।
৪. ২৫ নভেম্বর মঙ্গলবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নতুনদের ভর্তি চলবে।
৫. নির্দৃষ্ট তারিখে প্রতিদিন মাগরিবের পর থেকে রাত ১১ টা পর্যন্ত ভর্তি চলবে।
ভর্তি সংক্রান্ত ব্যয় ……….
১. ভর্তি ফরম ১০০/- টাকা।
২. ভর্তি ফি ১১০০/- টাকা